সোনারগাঁয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনা এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে গত ১২ জুন ২০২৬ পরিচালিত বিশেষ অভিযানে রিপন (৪৩), মো. শরীফ হোসেন (২৯) ও সাদ্দাম হোসেন (২৬)কে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা একটি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের মধ্যে রিপনের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, মাদক ও সন্ত্রাসবিরোধী আইনে মোট ২২টি মামলা রয়েছে। এছাড়া শরীফ হোসেন ও সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতাসহ পৃথকভাবে ৬টি করে মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন